In the Name of Allah, The Most Gracious, Ever Merciful.
Love for All, Hatred for None.
গত ২৬শে অক্টোবর থেকে ১৫ই নভেম্বর, ২০০৯ইং পর্যন্ত কানশাসাতে ২১দিন ব্যাপি তালীম ও তরবিয়তি ক্লাস অনুষ্ঠিত হয়েছে। প্রতিদিন তাহাজ্জুদ নামাযের মাধ্যমে ক্লাস আরম্ভ হয়েছে। ফজরের নামাযের পর প্রত্যহ দরসে কুরআনের ব্যবস্থা ছিলো। ক্লাসে অংশগ্রহণকারী মুয়াল্লেম সাহেবান এবং নবাগত উলামাগণ পালাক্রমে এই দরস প্রদানের দায়িত্ব পালন করেন এবং প্রয়োজন মোতাবেক উপদেশ প্রদানে সবাইকে ধন্য করেন।
প্রতিদিন সকাল ৮.৩০টায় নিয়মিত ক্লাস আরম্ভ হয়েছে। কুরআন নাযেরা, বিভিন্ন নির্বাচিত হাদীস, ফিকাহ্র মৌলিক শিক্ষামালা, হযরত মসীহ্ মওউদ (আ.)-এর বিভিন্ন গ্রন্থ পাঠ, খ্রিষ্টধর্ম, বিভিন্ন ধর্মীয় বিষয়ে বিতর্ক ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে ক্লাস করানো হয়।
অনুরূপভাবে প্রত্যহ প্রশ্নোত্তর পর্বেরও আয়োজন করা হয় আর এতে ক্লাসে অংশ গ্রহণকারীদের প্রশ্ন করার সুযোগ দেয়া হয়। এছাড়া প্রতিদিন মাগরিবের পর বক্তৃতা শিক্ষার ক্লাস করানো হয়েছে। মুয়াল্লেম সাহেবান এত্থেকে যথেষ্ট উপকৃত হয়েছেন। এই ক্লাস পরিচালনার জন্য কঙ্গোর মিশনারী ইনচার্জ সাহেব স্বয়ং কানশাসায় উপস্থিত ছিলেন। তিনি দশ দিন অবস্থানকালে সবসময় ছাত্রদের সাথে ছিলেন।
ক্লাসের শেষ পর্যায়ে মৌখীক এবং লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। এছাড়া বিভিন্ন ধর্মীয় ও খেলাধুলা প্রতিযোগিতারও আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় ক্লাসের সকল ছাত্র অত্যন্ত উৎসাহের সাথে যোগদান করেন।
কঙ্গোর আমীর সাহেবের সভাপতিত্বে গত ১৫ই নভেম্বর ক্লাসের সমাপনি অনুষ্ঠান হয়। এসময় ক্লাসে যোগদানকারী ছাত্রদেরকে পবিত্র কুরআনের আলোকে বিভিন্ন উপদেশ প্রদান করা হয় আর এই ক্লাসের মাধ্যমে তারা যা কিছু শিখেছেন তা সবার মাঝে প্রচার করার জন্যও ঔদ্বাত্ত আহবান জানানো হয়। প্রতিযোগিতায় উত্তম ফলাফল অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, আমীর সাহেব।
ধর্মীয় ও খেলাধুলা প্রতিযোগিতা ছাড়াও সমাপনি অনুষ্ঠানের পুরো কার্যক্রম স্থানীয় টেলিভিশন জঞঘঈ তে সম্প্রচার করা হয় বলে জানা গেছে।
আল্লাহ্ তা’লার অপার কৃপায় গত ১৮ ও ১৯শে ডিসেম্বর, ২০০৯ইং আহমদীয়া মুসলিম জামাত, কেনিয়ার ৪৫তম বার্ষিক জলসা অত্যন্ত সফলতার সাথে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
রোজ শুক্র ও শনিবার নাইরোবীতে অবস্থিত জামাতের মূল কেন্দ্রে এই জলসা অনুষ্ঠিত হয়েছে। জুমুআর দিন আহমদীয়া জামাতের পতাকা এবং কেনিয়ার জাতীয় উত্তোলনের পর পবিত্র কুরআন তিলাওয়াত এবং নযম পাঠের মধ্য দিয়ে জলসার উদ্বোধনী অনুষ্ঠান আরম্ভ হয়।
কেনিয়া জামাতের নায়েব আমীর সাহেব জলসায় উপস্থিত সকল সম্মানিত অতিথিকে স্বাগত জানান। এবং হযরত মসীহ্ মওউদ (আ.)-এর রচনার আলোকে জলসার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
এরপর ‘শান্তির দূত মহানবী (সা.)’ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করা হয়। ইজতেমায়ী দোয়ার পর উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গের মধ্য হতে অনেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এদের মধ্যে ছিলেন, কেনিয়ার ক্যাথলিক চার্চের সাবেক বিশপ, রাজনৈতিক দল ‘ফোর্ড কেনিয়ার’ ভাইস প্রেসিডেন্ট, কেনিয়ার পররাষ্ট্র মন্ত্রীর রাজনৈতিক প্রতিনিধি, কেনিয়ার স্বাস্থ্য মন্ত্রীর প্রতিনিধি, কঙ্গো দূতাবাসের প্রতিনিধি, এছাড়া সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
সম্মানিত অতিথিবৃন্দ আহমদীয়া মুসলিম জামাতের শিক্ষা এবং স্বাস্থ্য সেবা খাতে নি:স্বার্থ সেবার ভূয়সী প্রশংসা করেন আর বিশেষভাবে আহমদীয়া মুসলিম হাসপাতাল, শায়ান্ডার উল্লেখ করেন আর জলসার সফলতা কামনা করে সবাইকে শুভেচ্ছা জানান।
জামাতের মোবাল্লেগগণ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ইংরেজী ও সোয়াহেলী ভাষায় বক্তৃতা প্রদান করেন। উক্ত জলসায় ১৯০০ জন বন্ধু উপস্থিত ছিলেন, এদের মধ্যে ১৫০ জন ছিলেন নিমন্ত্রিত অতিথি।
আহমদীয়া খিলাফতের দ্বিতীয় শতাব্দির এই প্রথম জলসা আল্লাহ্ তা’লার অপার কৃপায় সবদিক থেকে অত্যন্ত সুন্দভাবে সম্পন্ন হয়েছে বলে সূত্র জানিয়েছে।
প্রাপ্ত সুত্রঃ কেন্দ্রীয় বাংলা ডেস্ক, লন্ডন, ইউকে