In the Name of Allah, The Most Gracious, Ever Merciful.
Love for All, Hatred for None.
গত ১৩ ও ১৪ অক্টোবর জামাতে আহমদীয়া নরওয়ের ২৭তম বার্ষিক জলসা অসলোতে অনুষ্ঠিত হয়েছে। জামাতের এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জলসার কার্যক্রম শুরু হয়। জলসার উদ্বোধনী অনুষ্ঠানে নরওয়ে জামাতের উদ্দেশ্যে প্রেরিত হযরত আমীরুল মু’মিনীন খলীফাতুল মসীহ্ আল্ খামেস (আই.)-এর বাণী পাঠ করে শুনানো হয়, নরোয়েজিয়ান ভাষায় এর অনুবাদও উপস্থাপন করা হয়। হুযূর (আই.) তাঁর বার্তায় নিয়মিত নামায ও তবলীগের উপর গুরুত্ব আরোপ করেন।
জলসায় বক্তারা ‘মহানবী (সা.)-এর জীবন চরিত’, ‘আল্লাহ্র রাস্তায় আর্থিক কুরবানী’, ‘খাতামান্নবীঈন (সা.)’, ‘ক্রুশ থেকে ঈসা (আ.)-এর মুক্তিলাভ’ এবং ‘খিলাফতের আশিস ও কল্যাণ’ সম্পর্কে গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল বক্তব্য প্রদান করেন।
নরওয়ের প্রধানমন্ত্রী এবছরই প্রথম জলসা উপলক্ষ্যে বিশেষ বাণী প্রেরণ করেন। এছাড়া জলসায় অংশ গ্রহণকারীদের উদ্দেশ্যে সাংসদ, মেয়র, এবং অতিরিক্ত মেয়র সাহেবান শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
সম্মানিত অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় জামাতের বিভিন্ন স্বেচ্ছাশ্রমের ভূয়সি প্রশংসা করেন। তারা হযরত আমীরুল মু’মিনীন (আই.)-এর খিদমতে মোবারকবাদ এবং শান্তির বার্তা প্রেরণ করেন।
একটি স্থানীয় পত্রিকা জলসার সচিত্র সংবাদ প্রকাশ করেছে। উক্ত জলসায় বিশ্বের বিভিন্ন দেশ থেকেও জামাতের প্রতিনিধিরা যোগদান করেন বলে জানা গেছে।
মজলিস খোদ্দামুল আহমদীয়া নরওয়ের উদ্যোগে গত ২৬ সেপ্টেম্বর অসলোতে প্রথম চ্যারিটি ওয়াকের আয়োজন করা হয়। এই পদ যাত্রায় প্রায় ছয় শতাধিক মানুষ যোগদান করে বলে জানা গেছে। নরওয়ের সম্মানিত আমীর সাহেব এই পদ যাত্রার উদ্বোধন করেন। পদযাত্রা শেষে শিশু-কিশোরদের মাঝে বিভিন্ন বিষয় মনোজ্ঞ প্রতিযোগিতার আয়োজন করা হয়। চ্যারিটি ওয়াক এবং প্রতিযোগিতায় উত্তম ফলাফলকারীদেরকে বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয়। স্থানীয় পত্র-পত্রিকা ফলাও করে উক্ত চ্যারিটি ওয়াকের সচিত্র সংবাদ প্রকাশ করেছে। সুত্র জানিয়েছে যে, এই চ্যারিটি ওয়াকের মাধ্যমে সংগৃহিত অর্থ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান করা হবে।
প্রাপ্ত সুত্রঃ কেন্দ্রীয় বাংলা ডেস্ক, লন্ডন, ইউকে